আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ আটক-১২

ময়মনসিংহে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ১২ জন আটক হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি তরবারি, ১টি স্টিলের চেইন স্পকেট উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য জানান। তিনি জানান, বুধবার (৪ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। তখন র‌্যাবের টিম তাদেরকে ধাওয়া করলে সাখাওয়াত হোসেন ফরহাদ (৩২), রিয়াদ আহমেদ রনি (২৬), মোঃ জুয়েল রানা (৩৪), রতন বর্মন (৩২), এবং নয়ন চন্দ্র বর্মন (২৮) সহ ১২ জনকে আটক করে র‌্যাব। এসময় তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি তরবারি, ১টি স্টিলের চেইন স্পকেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বলাশপুরের সাবেক আক্কাস কমিশনারের ভাগিনা জুয়েলের সাথে শিকারীকান্দা গ্রামের সিদ্দিকের ছেলে মোঃ জুয়েল মিয়াদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আটককৃতরা সেখানে অবস্থান করছিল এবং তার কিছুক্ষণ পূর্বে আটককৃতরাসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে অবৈধ বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের বসতবাড়িতে আক্রমন করে বসতবাড়ির ভাংচুরসহ তার পরিবারের লোকজনদের মারপিট করেন। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়াধীন। অপরদিকে সিদ্দিকের ছেলে জুয়েলের জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় অপর আরেকটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। গতকাল গ্রেফতারকৃতদের ধোবাউড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১