আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২২, ৭:২১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে পৌর বাজারে সেড নির্মাণ কাজের উদ্ভোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর কাঁচা বাজারের সাতটি সেড ঘর নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

জানা যায়, বিশ্বব্যাংক এর অর্থায়নে প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এভারেস্ট ইনঃ লিঃ- টিউলিপ ইনঃ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়। ওই প্রতিষ্ঠানের ঠিকাদার আক্তারুজ্জামান জানান, পাঁচটি পৌরসভায় সাত কোটি ৯৬লক্ষ টাকা ব্যয়ে শেড ঘর নির্মাণ করা হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌর বাজারে শেড নির্মাণ কত টাকা ব্যয়ে হচ্ছে তা জানতে চাইলে তিনি জানান এই মূহুর্তে আমার জানা নেই। পৌর মেয়র জানান আমার পৌরসভায় কত টাকা ব্যয়ে শেডঘর নির্মাণ হচ্ছে তা আমাকেও অবহিত করা হয়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হানিফ জানান, নির্মাণ ব্যয়ের বিষয় আমাদেরও জানা নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, প্রেসক্লাবের আহব্বায়ক আবুল কালাম আজাদ, পৌর সচিব জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আব্দুল মোতালেব প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১