আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ




অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগটি প্রশংসনীয় ভারতীয় সাহকারী হাই কশিশনার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনন্যা ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তির বন্ধন ফাউন্ডেশন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ক্রয় সামর্থ্যহীন পরিবারের সদস্যদের জন্য পূজোর ফ্রি হাটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নিরাজ জয়সওয়াল বলেন দুর্গোৎসব উপলক্ষে অনন্যা ফাউন্ডেশন ও মুক্তির বন্ধন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গৃহীত কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি আরো বলেন, এ ধরনের কর্মসূচি সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে এবং সুন্দর অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতেও এই কর্মসূচির ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান। শনিবার উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন মাঠ চত্বরে এই ফ্রি হাটের আয়োজন করা হয়।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, লোকলজ্জার ভয়ে ক্রয় সামর্থ্যহীনদের মাঝে যারা স্টলে আসেনি তাদের পণ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মীরা। এই ফ্রি হাটে সামর্থ্যহীন ২শ মানুষ স্টল থেকে তাদের পছন্দমত পোশাক সামগ্রী নিয়ে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য(বিপিএম),ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান, ওসি মোস্তাছিনুর রহমান, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক প্রমুখ।
ইরা ফিলিং স্টেশনে বসানো পূজোর ফ্রি হাটের স্টল গুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশু কিশোর ও বয়ষ্ক নারী পুরুষদের জন্য নতুন পোশাক প্রসাধনী খাদ্যপণ্য চাল ডাল চিনিসহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পণ্যসামগ্রী পেয়ে উত্তর বনগাঁওয়ের প্রতিবন্ধি গোপাল চন্দ্র জানান, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সময়ে যে পণ্যগুলোর আমি পেয়েছি এর মূল্য অনেক বেশি। এগুলি পেয়ে আমি অনেক আনন্দিত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১