আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২২, ৯:০১ অপরাহ্ণ




ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭) সেপ্টেম্বর বিকাল ৪ টায় বালারহাট আদর্শ স্কুল ও কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাসিবুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা উমর আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালারহাট আদর্শ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার, শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলার বিভিন্ন কর্মকতা,প্রশাসন, উপজেলা ৬ ইউনিয়নের চেয়ারম্যানগন,বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১