আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২০, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৮

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোড থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সবুজ মিয়া, মোকারম হোসেন ইমন ও মোঃ মোস্তাকিম আহমেদকে ৯৩ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ গ্রেফতার করে। এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাচারী ঘাট এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী মাসকান্দা গনসার মোড়ের আলমগীর হোসেন ওরফে সোবারুল, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম সুহিলা বাজার হইতে ধর্ষণ মামলার আসামী ইদ্রিস আলী শ্রাবন, এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম বলাশপুর নয়াপাড়া আগার কান্দা তিন রাস্তার মোড় থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী তানভীর হাসান অন্তর, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম খাগডহর মদিনা নগর মধ্যপাড়া খালের পাড় জুয়াড় আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, আঃ বারেক, মোঃ স্বপন কুদ্দুস, মোঃ মজনু মিয়া, আঃ মজিদ, মোঃ মুরাদ ও মোঃ কালু। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

এছাড়া এসআই তাইজুল ইসলাম, উত্তম কুমার দাস, ত্রিদীপ কুমার বীর, এএসআই আবুল কালাম আজাদ এবং চাঁন মিয়া পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজনসহ আরো চার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ জাহিদ হোসেন উজ্জল, মোঃ শামসুল হক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আইয়ুব আলী ও মোঃ উসমান গনি। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১