আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২০, ২০২২, ২:০৩ অপরাহ্ণ




‘সীমান্তে অস্থিরতার জন্য মিয়ানমারের সামারিক জান্তা দায়ী’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমারভিত্তিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আরাকান আর্মির মূল রাজনৈতিক দল ইউনাইটেড লিগ অব আরাকানের প্রকাশ করা বার্মিজ ভাষায় লেখা একটি বিবৃতি প্রচার করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর মিয়ানমারে ওয়েস্টার্ন নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের বান্দরবানের মর্টার শেলে বিস্ফোরণে নিহত রোহিঙ্গা ইকবালের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে আরাকান আর্মি।

এ ঘটনার জন্য মিয়ানমারের সামরিক সরকারনিয়ন্ত্রিত বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) দায়ী করে প্রতিবাদ জানিয়েছে তারা।

বিবৃতিতে আরাকান আর্মি জানায়, সমগ্র মিয়ানমারে সামারিক জান্তা সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে। জান্তার এমন আচরণের কারণে দেশটির সীমান্ত অঞ্চলের মানুষের চরম সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

প্রসঙ্গত গত দুই মাস ধরে রাখাইনের সীমান্ত অঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে।

যার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলেও গত শুক্রবার একটি মর্টার শেল শূন্যরেখায় বিস্ফোরিত হলে এক রোহিঙ্গা নিহত এবং ছয়জন আহত হন।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১