আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহে এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন টেন্ডার বয়কটের আহবান

বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন সিডিউল-২০২২ ইং প্রণয়ন এবং নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে টেন্ডার বয়কট করার আহবানে মানববন্ধন হয়েছে। এলজিইডি ঠিকাদার কল্যণ সমিতি ময়মনসিংহের উদ্যোগে রবিবার সকালে ময়মনসিংহ এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন হয়।
এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, এবিএম জহিরুল হক, মোঃ সাইফুল ইসলাম, বুলবুল আহমেদ, কমল আগরওয়ালা, কামাল হোসেন প্রমুখ।

এ সময় সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন বাদল, মঞ্জুর রহমার মঞ্জু, সরকার গোলাম ফারুক, মাসুদুর রহমান জুয়েল, আব্দুল গনি ভুইয়া, সাইফুল ইসলাম ভুইয়া, মামুনুর রশিদ, আল আমিন, জিএম নুরুল কবির স্বপন, আহসানুল কবির সোহেল, দেলোয়ার হোসেন, নয়ন চন্দ্র সরকার, খাইরুল ইসলাম, সোলাইমানসহ সহ জেলার ১৩টি উপজেলার সকল ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ঠিকাদারগণ ১৩ সেপ্টেম্বর থেকে জেলার এলজিইডির সকল পর্যায়ের টেন্ডার বর্জনের আহবান জানিয়ে বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে ঠিকাদারগণ দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। ইতিমধ্যে নতুন রেইট সিডিউল ২০২২ ইং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে প্রণয়ন ও অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে এই রেইট সিডিউলে প্রাক্কলন তৈরী করে জিওবি প্রকল্পের আওতায় সংস্কার ও মেরামত কাজের দরপত্র আহবান করা হচ্ছে। এই প্রাক্কলনে ঠিকাদারগণ কাজগুলো বাস্তবায়ন করলে ঠিকাদারদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিকাদারগণ এলজিইডির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বরের আগে নির্মাণ সামগ্রীর বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে নতুন রেইট তৈরী না হলে টেন্ডার বয়কট করা হবে। ঠিকাদারগণ টেন্ডার বয়কটের সাথে একাত্বতা ঘোষণা করে আরো বলেন, সরকারের শেষ সময়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র সিন্ডিকেট গঠন করে নির্মাণ সামগ্রী রড, সিমেন্টসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্ঠা করছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। ঠিকাদারগণ আরো বলেন, ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকার উপরে বিল দীর্ঘদিন যাবত বকেয়া রয়েছে। বকেয়া বিলগুলো দ্রæত পরিশোধ করে নতুন টেন্ডার আহবানের দাবি করেন। পরে ঠিকাদার কলাণ সমিতির উদ্যোগে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধান প্রকৌশলী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান স্বারকলিপি গ্রহণ করে দ্রæত প্রধান প্রকৌশলী বরাবর পাঠানোর অঙ্গিকার করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১