আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩০, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ




বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করার রাজনীতি পরিত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির পিতাকে স্বীকার করবে না, ১৫ আগস্ট খালেদা জিয়ার কেক কাটা বন্ধ না করবে এবং সংবিধান মানবে না- ততদিন পর্যন্ত জামায়াত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।

সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে শিল্পকলা একাডেমিকে আধুনিক বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইনু বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদকে ক্ষমতার বাইরে রাখার জন্য ১৪ দলের জোটের ভিত্তিতে জাসদ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের ছাতার তলে থেকে অনেক ঘরকাটা ইঁদুর উন্নয়নের ফসল খেয়ে ফেলছে, খন্দকার মোশতাকের চক্র বাসা বেঁধে আছে।

‘খন্দকার মোশতাকের প্রেতাত্মা আওয়ামী লীগের ভেতরে এখনো আছে; যারা ১৪ দলের জোটের বিরুদ্ধে ভূমিকা রাখে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনা ও জাসদের ঐক্য থাকবে এবং উভয়ই সাম্প্রদায়িক চক্রকে ক্ষমতার বাইরে রাখতে চাই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে ইনু বলেন, এটি একটি সাময়িক সমস্যা, স্থায়ী সমস্যা নয়। জনগণের দুর্ভোগকে সমাধান না করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ক্ষমতার খেলা খেলছেন তারা অমানবিক কাজ করছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১