আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৯, ২০২২, ৮:২২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ ওঠেছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পরিদর্শন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, নূরুল হক অভিযোগ করেন নিম্মমানের সামগ্রী ব্যবহার করে ভবনের কাজ করা হয়।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রধানমন্ত্রীর বিশেষ প্রজেক্ট। সারা বাংলাদেশে যতগুলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে তার মধ্যে হয়তো ঈশ্বরগঞ্জের বিল্ডিং এ সবচেয়ে বাজে কাজ হয়েছে। এত টাকার প্রজেক্টে এত বাজে কাজ মানা যায় না। ভবনটি হস্তান্তরের পূর্বেই বিভিন্ন স্থানে ফাটলসহ ফাটা টাইলস ব্যবহার করা হয়েছে। জানা যায়, ৫তলা বিশিষ্ট বিল্ডিং এর ব্যয় ধরা হয় ৩ কোটি ১৪ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ২০২০-২১ অর্থ বছরে কমপ্লেক্স তৈরির কাজ শুরু হয়।

চুক্তি অনুযায়ী জুলাই ২০২০ কাজ শুরু কথা থাকলেও শুরু হয় ২০২১সালের মার্চ মাসে। ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মাল্টিপ্লেক্স হৃদয় জেভি। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে খুজে পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, ফিনিশং-এ কিছু ক্রটি আছে, এগুলো সমাধান করে দেওয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মানে যেসব ক্রটিগুলো সামনে এসেছে সেগুলো দ্রুত সমাধান করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১