আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ




উলিপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০পিস ইয়াবাসহ আসাদুজ্জামান ওরফে বাবু (৪০) কে আটক করা হয়েছে। সে উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক। জানা গেছে, সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টায় উলিপুর পৌরসভার পূর্ব বাজার জোনাইডাঙ্গা এলাকায় সাহের আলীর পুত্র মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে বাবুকে ২০ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, কারো অপর্কমের দায় দল নেবে না। বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু জানান, উপজেলা যুবলীগের মাধ্যমে বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে।আমাদের কাছে চিঠি দেওয়া আছে, যারা মাদকদ্রব্য সেবন করে অথবা বিক্রি করে তাদেরকে কোন দায়িত্বে কিংবা সংগঠনে নেওয়া যাবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০