আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৭, ২০২২, ১:১০ অপরাহ্ণ




মেসি-নেইমারে পিএসজির গোল উৎসব

গেল মৌসুমে পিএসজিতে সময়টা ভালো কাটেনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। নতুন মৌসুমের আগে জানিয়েছিলেন, দেখা যাবে সেরা ফর্মের মেসিকে। উদ্বোধনী ম্যাচে যেন সেটিরই প্রতিফলন দেখালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার। আসরের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। দলের আরেক তারকা নেইমার এক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। অন্য দুই গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কুইনহোস। শনিবার রাতে ক্লেরমন্টের মাঠে ৫-০ গোলের বড় জয়ে এবার লিগ শুরু করেছে পিএসজি।

ম্যাচের নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ক্লেরমন্টের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন হাকিমি। ৩৮ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটা বিনা বাধায় হেড করে বল জালে জড়ান পিএসজি অধিনায়ক মার্কুইনহোস।

দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ফের ক্লেরমন্টের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।  বাকি সময় ক্লেরমন্ট কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০