আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ




৭ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন- মসিক মেয়র টিটু

ময়মনসিংহ নগরীর সাত কোটি টাকা ব্যায়ে ২৭ নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের ৪ টি কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার সকালে এ সব প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রায় ২০ কোটি টাকার স্কীমের আওতায় এসব নির্মাণকাজের শরু করা হয়।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো, আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হাবুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি হতে মান্নান নেতার খলা পর্যন্ত রাস্তা এবং আকুয়া ইসলামী একাডেমি এন্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সানুগ্রহে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এসব উন্নয়ন নগরবাসীর জন্য। চলমান এসব উন্নয়নকাজ চলাকালে যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে। বৃহত্তর স্বার্থে এ অসুবিধাকে মেনে নিয়ে ধৈর্যশীল আচরণ করতে তিনি নগরবাসির প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, কাজের গুণগত মান রক্ষা, টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও ঠিকাদারদের আরো মনোযোগী হতে হবে। জনগণের অর্থে নির্মিত সড়ক বা ড্রেন নির্মাণে কোন অনিয়ম-অভিযোগ পাওয়া গেলে তিনি যত ক্ষমতাধরই হোক না কেন তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনকালে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, ২৫,২৬,২৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১