ময়মনসিংহ- শেরপুর সড়কের ফুলপুুরে ফজরের নামাজ শেষে রাস্তা পারাপারকালে অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল জব্বার (৫৫) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের মুক্তার উদ্দিনের পুত্র ও ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী রোডের পান ব্যবসায়ী।
স্হানীয়রা জানান, আব্দুুুল জব্বার স্থানীয় ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার জন্য ময়মনসিংহ- শেরপুর মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।