ময়মনসিংহের তারাকান্দায় পথরোধ করে এক সাংবাদিককে মারধর ও ল্যাপটব,মোবাইলসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দৈনিক নবচেতনা ও বাংলাদেশ সময় পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি জুয়েল মিয়া (৩২) শনিবার সকাল ১১টায় তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের নিজ বাড়ি হইতে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ইউপি রাস্তা পৌচ্ছামাত্র পৃ্র্ব শত্রুর জের ধরে রহিম উদ্দিনসহ৬/৭জন পথরোধ করে মারধর ও ল্যাপটব,মোবাইলসহ ১লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ওই সাংবাদিক বাদি হযে রবিবার তারাকান্দা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।