আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২২, ১০:১৭ পূর্বাহ্ণ




ফেসবুক স্ট্যাটাসের পর কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুক স্ট্যাটাসে ‘আজ ঈদ টা শেষবারের মত পালন করবো’লিখে ঘরের পিছনে গাছের ডালের সাথে গলায় ফাঁস নিয়ে অলিউল্লাহ সোহাগ নামে গৌরীেপুর কলেজের মনোবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মৃত্যুর আগে সোহাগ তার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি,লেখা এবং নিজের গাওয়া একটি গান ভিডিও পোস্ট দেন।

রবিবার (১০ জুলাই ) ভোর রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। অলিউল্লাহ সোহাগ ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নের চর পুলিয়ামারী এলাকার মকবুল হোসেন ভান্ডারীর ছোট ছেলে।

জানা যায়, অলিউল্লাহ সোহাগ পড়াশোনার পাশাপাশি ইভেন্ট ব্যবসার সাথে জড়িত ছিলো । কাজ করতেন একটা ইউটিউব টিভির লাইভ উপস্থাপনার।
তার বাবা মকবুল হোসেন জানায়,প্রতিদিনের মতো রাতে তার ছেলে বাড়িতে ফিরে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পিছনে টয়লেটে যাওয়ার সময় গাছের সাথে ঝুলন্ত ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ঘটনা প্রত্যক্ষ করে কোতোয়ালী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এস আই টিটু সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টিটু সরকার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারনে এই আত্মহত্যা হতে পারে। তদন্ত চলছে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০