আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর চরকালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের একটি অটোরিক্সা চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, শাকিল ওরফে সুজন, জাকির হোসেন, আনারুল ইসলাম ওরফে রানা ও জাহাঙ্গীর আলম। অপর অভিযানে এসআই মনিরুজ্জামান দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০