আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ




তারাকান্দায় অটো চালকসহ ২ জনের মরদেহ উদ্ধার

তারাকান্দায়  পৃথক ঘটনায়  এক অটোচালক ও অজ্ঞাত  এক  নারীসহ  ২ জনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার  সকালে ময়মনসিংহ – হালুয়াঘাট সড়কের  তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে সড়কের পাশে কাদাঁ পানিতে  এক নারীর  মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ ঘটনা স্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি।  তার বয়স আনুমান ৫০ বছর হবে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকি থেকে  মঙ্গলবার  দুপুরে অটো রিক্সা চালক আব্দুস  ছামাদ(১৩) এর মরদেহ পুলিশ  উদ্ধার  করে।  অটোরিকশা চালাক আব্দুস ছামাদ কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের মোঃ শাজাহানের পুত্র।

অটোরিকশা চালক আব্দুস ছামাদের বড় ভাই কামাল হোসেন জানান, গত সোমবার বিকালে নিজস্ব অটোরিকশা নিয়ে  বাড়ি  হতে  বের হয়।রাত ১০ টায় পঙ্গুয়াই স্কুলের পাশে সড়কে  অটোরিকশা পাওয়ার খবর পেয়ে আমি সহ পরিবারের লোকজন গিয়ে অটোরিকশাটি সনাক্ত করি এবং আমার ভাইকে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে পাইনি। মঙ্গলবার সকালে লোকমাধ্যমে খবর পাই পুঙ্গায় স্কুলের বাথরুমের ট্যাংকির ঢাকনা ভাঙা এবং একটি মানুষের লাশ আছে।

বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আমরা ঘটনাস্থলে আছি। সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য প্রযুক্তি টিম কাজ করছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১