আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ




ময়মনসিংহে পারভেজ হত্যার ২৪ ঘন্টায় মধ্যে মুলহোতাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে যুবলীগ নেতা পারভেজ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মুলহোতা দেলোয়ার হোসেন দিলীপসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশের কাে হত্যাকান্ডের বর্ণনা ও অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করে জবানবন্দি দিয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, বিভাগীয় নগরীর গন্ত্রপা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাতে যুবলীগ নেতা পারভেজ মঞ্জিলকে (৩৪) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১১, তারিখ-০৩/০৭/২০২২ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড দায়ের করে। হত্যাকান্ডের খবর পাওয়ার সাথে সাথে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা সহ একদল চৌকস পুলিশ ফোর্স হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪ ঘন্টার মধ্যে গৌরিপুরের ডৌহাখোলা এলাকা থেকে হত্যাকান্ডের মুলহোতা দেলোয়ার হোসেন দিলীপ, শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করে। এছাড়া সাব্বির নামে আরো একজনকে র‌্যাবের একটি দল আটক করে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যা খবর পেয়ে জড়িতদের গ্রেফতারে তাৎক্ষনিক অভিযানে নামে পুলিশ। শনিবার রাতে গৌরীপুরের ডৌহাখলা এলাকা থেকে হত্যাকান্ডের মুলহোতা দিলীপ ও শহিদকে গ্রেফতার করা হয়। তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বিকার করেছে। এছাড়া সাব্বির নামে আরো একজনকে র‌্যাব আটক করে। তাদেরকে রবিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১