আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
তাইজুল ইসলাম জুয়েল || ময়মনসিংহ থেকে
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ণ




মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুটক্তি ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জুন ২০২২) তারিখ ময়মনসিংহ নগরীর বড় মসজিদ প্রাঙ্গন থেকে আনন্দমোহন সরকারি কলেজ ও ইসলামী আন্দোলন ময়মনসিংহ শাখা আলেম উলামাসহ মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত, মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির পথ প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়েছে। এর আগে বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন আলেম উলামা ও কলেজ ভার্সিটি ছাএ সহ মিছিলে অংশ গ্রহন করেন। মিছিলকে কেন্দ্র করে সকল ধরণের নাশকতা, উস্কানী এবং ক্ষয়ক্ষতিরোধে কোতোয়ালী মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও ফাড়ি পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, মিছিলকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরণের অপরাধ সংঘটিত করতে না পারে সেই লক্ষে নিরাপত্তা প্রদান করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১