আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত ॥ র‌্যালী ও আলোচনা

একটাই লক্ষ হতে হবে দক্ষ, দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা লাভ, থাকবে না আর কর্মের অভাব এই স্লোগানে ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ লক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সোমবার সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের র‌্যালী এবং দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইন্ডাস্ট্রি- ইনস্টিিিটউট লিংকেজ বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস উদ্বোধন করেন। এসময় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের ও কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভাগীয় পরিচালক ডঃ উম্মে আফছারী জহুরা উপস্থিত ছিলেন।
র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রি- ইনস্টিটিউট লিংকেজ বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠিত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক ডঃ উম্মে আফছারী জহুরা (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে গণসাহায্য সংস্থা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্কিল এন্ড ট্রেনিং কো- অর্ডিনেটর মোঃ হাসান ইমাম খান প্রবন্ধ উপস্থাপন করেন।
দেশের টেকসই উন্নয়নে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। তাই বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে। কারিগরি শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, প্রায়োগিক শিক্ষা প্রদান, ফেল প্রথা বিলুপ্ত করে ই-গ্রেড প্রদান পূর্বক বিবিধ পেশায় দক্ষতা উন্নয়ণ কোর্স প্রদান, কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় বাস্তবায়নের জন্য বক্তারা সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সেমিনারে বক্তাগণ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ উপলক্ষে ময়মনসিংহ বিভাগে দক্ষ জনশক্তি সেমিনারে অংশগ্রহণ করেন বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি শিক্ষা সংশি¬ষ্ট প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিসহ গণমাধ্যমের সদস্যবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১