তারাকান্দায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
জানা গেছে, (আজ ১৩ জুন) রোজ সোমবার ছাত্র জমিয়ত বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে বাদ আসর তারাকান্দা বড় মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্যরা বলেন, নুপুর শর্মা ও নবিন জিন্দোলকে দৃষ্টান্তমুলক শাস্তি, মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন।