আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২২, ৭:০২ অপরাহ্ণ




ময়মনসিংহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েনেটশন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে ওরিয়েনেটশন কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১২- ১৫ জুন প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ – ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে । ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ২টি পৌর এলাকা ও ১৩টি উপজেলায় একযুগে এই ক্যাম্পেইন চলবে। ৮ লাখ ২৭ হাজার ৮৭জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। এর মাঝে ৬-১১ মাস বয়সী শিশু ৮৬ হাজার ৭৭০ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ৭ লাখ ৪০ হাজার ৩১৭ জন। এ প্লাস সম্পর্কে সিভিল সার্জন বলেন, এ প্লাস হলো বুকের দুধ খাওয়ানোর পরে শিশুকে বাড়তি খাবারের পরামর্শই হলো প্লাস। ভিটামিন এ প্লাস টিকা প্রদান করায় অন্ধত্ব রোগ কমে আসা সহ প্রতিটি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিটি শিশু যেন এই টিকা পায় আমরা সেই লক্ষে কাজ করছি। এছাড়া এই টিকা ভরাপেটে খেতে হয়। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোন শিশু অসুস্থ্য থাকলে তাকে টিকা দেয়া হবেনা। এরপর কোন ধরণের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক ডাক্তারের পরামর্শ নিতে তিনি আহবান জানান। টিকাজনিত কোন সমস্যার খবর পেলে ভাল করে যাচাই করে খবর প্রচার করার জন্য সংবাদকর্মীদের প্রতি তিনি অনুরোধ করেন।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১