আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ




ময়মনসিংহে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির শাহীনসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী থেকে মোট ১০০ জন শিক্ষার্থী অংশ নেন। সবাই বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। বাল্যবিবাহ ও মাদক একটি ভয়ানক সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। জেলা পুলিশ কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সৃষ্টির পর থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দেশের উন্নয়ন, ঐতিহ্য, সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে। তিনি আরো বলেন, আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে গেছেন। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নতুন প্রজন্মকেই বাস্তবায়ন করতে হবে। এ জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। আর এ জন্য শৃঙ্খলা খুব জরুরি। আমরা মাথা নিচু নয়, মাথা উচু করে বাচতে চাই। মাদক সম্পর্কে পুলিশ সুপার বলেন, মাদক পরিহার করে সুস্থ জীবনবোধের চর্চা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১৮ জুন শনিবার রাত ৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১