ময়মনসিংহের তারাকান্দায় অবসর প্রাপ্ত বিজিবি জওয়ান হত্যা মামলার একমাত্র ঘাতক শিমূল চাম্বুগং এর মা বিউটি চাম্বুগং বাদী হয়ে হত্যা মামলার বাদী সুজল সাংমা সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
জানা গেছে,৮ মে সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামের আশু স্কু’র পুত্র ঘাতক শিমুল চাম্ভুগং পাশের বাড়ির অবসর প্রাপ্ত বিজিবি জওয়ান মনোরঞ্জন ওরফে মন্টু সাংমা’র বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে তার পুত্র সুজল সাংমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে একমাত্র আসামীকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরন করে।
আসামী জেল হাজতে থাকাবস্থায় তার মা বিউটি চাম্বুগং বাদী হয়ে সেই হত্যা মামলার বাদী সুজল সাংমা সহ ৪ জনের বিরুদ্ধে ১৬ মে বিজ্ঞ আদালতে ১০৭/১১৭ ধারা মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, সুজল সাংমা বাদী হয়ে গত ২৪ মে আশু স্কু সহ ৪ জনের বিরুদ্ধে তারাকান্দা থানা সাধারণ ডায়েরি করেছে।