ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যান্ত গ্রাম ঘিটুয়ারী অবহেলিত জনপথ সংস্কারে স্থানীয়রা দুর্ভোগ থেকে লাঘব হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ে ঘিটুয়ারী চৌরাস্তা মসজিদ হতে ঘিটুয়ারী ওয়াহেদিয়া বালিকা দাখিল মাদরাসা পর্যন্ত গ্রামীন কাঁচা সড়কে ৮০ জন শ্রমীকের প্রকল্প গ্রহন করা হয়। গত ০৯ মে থেকে শ্রমিকরা মাটি কাঁটার কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মো. হাবিবুল্লাহ জানান, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে উপজেলার কশিগঞ্জ বাজার হতে ঘিটুয়ারী দাখিল মাদরাসা পর্যন্ত সড়কটির ঘিটুয়ারী তোফাজ্জল হোসেনের রাইস মিল পর্যন্ত পাকা। ওই মিল থেকে মাদরাসা পর্যন্ত সড়কটি কাঁচা। প্রায় দুই কিলোমিটার সড়কে বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়ার কোন উপায় থাকত না। সড়কটি মাটি কেটে সংস্কার করায় স্থানীয়দের দুর্ভোগ লাঘব হয়েছে।
ওই মাদরাসার শিক্ষার্থী মুন্নি, কবিতা, জেসমিন জানায়, ওই রাস্তা পারি দিয়ে মাদরাসায় যাওয়া অনেক কষ্টকর ছিল। এখন রাস্তা সংস্কার করায় নিয়মিত মাদরাসায় আসা যাওয়া করছি।
প্রকল্প সভাপতি ইউপি সদস্য শাহেদ আলী জানান, ওই সড়কটি অবস্থা বেহাল ছিল। প্রকল্পটি বাস্তবায়নে শ্রমিকরা পুরোদমে কাজ করে যাচ্ছে। মাটি কেটে সরকটি সংস্কার করায় স্থানীয়দের চলাচলে কষ্ট লাঘব হবে।
বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশে ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো সংস্কার করে ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।