আজ রবিবার ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই …. গৌরীপুরে ইমরান সালেহ প্রিন্স ‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স গৌরীপুরে সেরা রক্তদাতা ও সংগ্রাহকদের সংবর্ধনা ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ২৪, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ




তারাকান্দা কর্মসৃজন প্রকল্পে রাস্তা সংস্কার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যান্ত গ্রাম ঘিটুয়ারী অবহেলিত জনপথ সংস্কারে স্থানীয়রা দুর্ভোগ থেকে লাঘব হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ে ঘিটুয়ারী চৌরাস্তা মসজিদ হতে ঘিটুয়ারী ওয়াহেদিয়া বালিকা দাখিল মাদরাসা পর্যন্ত গ্রামীন কাঁচা সড়কে ৮০ জন শ্রমীকের প্রকল্প গ্রহন করা হয়। গত ০৯ মে থেকে শ্রমিকরা মাটি কাঁটার কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মো. হাবিবুল্লাহ জানান, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে উপজেলার কশিগঞ্জ বাজার হতে ঘিটুয়ারী দাখিল মাদরাসা পর্যন্ত সড়কটির ঘিটুয়ারী তোফাজ্জল হোসেনের রাইস মিল পর্যন্ত পাকা। ওই মিল থেকে মাদরাসা পর্যন্ত সড়কটি কাঁচা। প্রায় দুই কিলোমিটার সড়কে বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়ার কোন উপায় থাকত না। সড়কটি মাটি কেটে সংস্কার করায় স্থানীয়দের দুর্ভোগ লাঘব হয়েছে।
ওই মাদরাসার শিক্ষার্থী মুন্নি, কবিতা, জেসমিন জানায়, ওই রাস্তা পারি দিয়ে মাদরাসায় যাওয়া অনেক কষ্টকর ছিল।  এখন রাস্তা সংস্কার করায় নিয়মিত মাদরাসায় আসা যাওয়া করছি।
প্রকল্প সভাপতি ইউপি সদস্য শাহেদ আলী জানান, ওই সড়কটি অবস্থা বেহাল ছিল।  প্রকল্পটি বাস্তবায়নে শ্রমিকরা পুরোদমে কাজ করে যাচ্ছে। মাটি কেটে সরকটি সংস্কার করায় স্থানীয়দের চলাচলে কষ্ট লাঘব হবে।
বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশে  ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো সংস্কার করে ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০