আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ২১, ২০২২, ১২:৩২ অপরাহ্ণ




ঢাকা টেস্টে নাঈমের বদলে শুভাগত

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হচ্ছে না নাঈম হাসানের। ১৫ মাস পর ফিরে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন এ তরুণ অফস্পিনার। কিন্তু চতুর্থ দিন বোলিংয়ের সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান তিনি। তার বদলে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলতে পারেন শুভাগত হোম চৌধুরী।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গতকাল হোটেলে বিশ্রাম করে কাটায় দুই দল। আজও তারা মাঠমুখো হবেন না বলেই জানা গেছে। ২২ মে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নেবে দুই দল। তবে মাঠে না গেলেও দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে আজ বৈঠকে বসতে পারে বাংলাদেশ দল। নাঈমের বদলে কাকে একাদশে নেওয়া হবে, সেটাই মূল আলোচনার বিষয়। একাদশে আর স্পেশালিস্ট স্পিনার নেই। মোসাদ্দেক স্পিনার হলেও তিনি মূলত ব্যাটার। তাই মিরপুরের স্পিন উইকেট ও বৈচিত্র্যের কথা চিন্তা করে বিশেষজ্ঞ অফস্পিনার শুভাগতকে ডাকা হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র। ফলে মিরপুরে সাকিব ও তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে শুভাগতকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য বলেছেন, নাঈমের বিকল্প হিসেবে কয়েকজনের নাম তাদের মাথায় আছে। আজ-কালের মধ্যেই নাম ঘোষণা করবেন তারা।

এক্সরেতে ধরা পড়েছে, নাঈমের আঙুল ভেঙে গেছে। বিসিবির চিকিৎসক মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন, নাঈমের এই চোট সারতে কমপক্ষে তিন সপ্তাহ লাগতে পারে। যার মানে, আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজেও যাওয়া হচ্ছে না তার। অবশ্য উইন্ডিজ সফরের আগে মিরাজ ফিট হয়ে যাবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১