আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ভাই হত্যায় ভাইসহ আটক দুই

ময়মনসিংহে ভাইকে হত্যার ঘটনায় আরেক ভাইসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে নারায়ণগঞ্জের কুতুবপুর থেকে র‌্যাব-১৪ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, নিহত আঃ মতিনের ভাই আঃ লতিফ ও তার স্ত্রী শেফালী বেগম। র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয় এ তথ্য জানান।
র‌্যাব আরো জানায়, ত্রিশালের রায়মনি (ফকিরবাড়ী) গ্রামের আঃ মতিন ও আঃ লতিফ সম্পর্কে আপন ভাই। তাদের বাড়ীর পাশে পায়ে হাটার কাঁচা রাস্তা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত গত ১৬ এপ্রিল বিরোধীয় রাস্তায় আঃ লতিফ কর্তৃক লাউ চাষ এবং চাষকৃত লাউয়ের মাচা তৈরী করে। এতে আঃ মতিন ক্ষিপ্ত হয়ে লাউয়ের মাচা উপরাইয়া ফেলতে গেলে লতিফ এবং স্ত্রী শেফালী বেগম পিছন দিক থেকে এলোপাথারি আঘাত করে মতিনকে গুরুতর আহত করে। আহত মতিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মতিনকে ঢাকা মেডিকেলে ভর্তি পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-৩২, তারিখ-১৮/০৪/২০২২। র‌্যাব আরো জানায়, ত্রিশালের রায়মনি (ফকিরবাড়ী) গ্রামে একটি হত্যা সংঘটিত হয়েছে’এই সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামীদের সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে বুধবার ভোরে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকা তাদেরকে আটক করা হয়। তারা উভয়েই এজাহার নামীয় এবং আপন ভাই হত্যা মামলার আসামী বলে র‌্যাব জানায়। বুধবারতাদেরকে ত্রিশাল থানায় পাঠিয়েছে র‌্যাব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১