আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে হামলা, পুলিশের লাঠিচার্জ!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে এবং উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগ হামলা চালিয়েছে। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ওপর লাঠিচার্জ করে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ এই অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় বিএনপির ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ, বিএনপি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর সদরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনের প্রস্তুতির মুহূর্তে বিকেল ৪টার দিকে সেখানে যুবলীগের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই সময় ঘটনাস্থলে থাকা কিছু বিএনপির নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুর করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ বলেন, প্রশাসনকে অবহিত করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমাদের প্রস্তুতির শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা মাহফিলস্থলে আসতে শুরু করলে আওয়ামী লীগের বিদ্রোহী কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনাস্থলে থাকা আমাদের ৪-৫ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে হামলাকারীরা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেছেন, হামলা ও ভাঙচুরের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ইফতার মাহফিল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১