আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১১, ২০২২, ১:১৩ অপরাহ্ণ




পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় কে কে থাকছেন?

অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ রোববার এক টুইটবার্তায় জানিয়েছে।

সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফই নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করার শক্তি বহাল রেখেই তারা সোমবার এ ভোটে অংশ নিচ্ছে।

ইতোমধ্যে শাহবাজ শরিফ সম্মিলিত বিরোধী দলের নেতাদের নিয়ে তার সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন বলে জিও নিউজের খবরে বলা হয়েছে।

সূত্রমতে, মন্ত্রিসভায় মুসলিম লিগ-নওয়াজ দলের ১২ জন, পাকিস্তান পিপলস পার্টি থেকে ৭ জন মন্ত্রী হবেন। আর মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হতে পারে চারটি মন্ত্রণালয়।

এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) দুটি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম), আইএনপি, জমহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হতে পারে।

মুসলিম লিগ-নওয়াজ দলের খাজা আসিফ, সাআদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়াম নওয়াজ, আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মূলক, রানা সানাউল্লা এবং মুর্তজা জাভেদ আব্বাস মন্ত্রী হতে পারেন।

সূত্রমতে পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। তবে এ তালিকায় শাজিয়া মেরির নামও রয়েছে।

অন্যদিকে জেইউআই-এফ দাবি করেছে যে, হয় বেলুচিস্তানের গভর্নর বা কেপি তার দল থেকে, পাঞ্জাবের গভর্নর পিপিপি থেকে এবং সিন্ধুর গভর্নর এমকিউএম থেকে করা হোক।

এদিকে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

রোববার এক টুইটবার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।

মিডিয়ার সঙ্গে আলাপকালে ফাওয়াদ বলেন, পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ইসলামাবদে বনি গালায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমরান খানের পদত্যাগের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ফাওয়াদ বলেন, নির্বাহী কমিটি পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে পিটিআই কিছু আপত্তি উত্থাপন করেছে। শাহবাজ এসব আপত্তির জবাব না দেওয়ায় আমরা সোমবার গণপদত্যাগ করব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১