আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে জাপা’র সেক্রেটারিকে হত্যার হুমকি থানায় জিডি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মগটুলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে । এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় আব্দুল হাদী বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায় গত ৬ এপ্রিল বুধবার বিকেলে মগটুলা ইউনিয়নের ধীতপুর বাজারে আব্দুল হাদী আব্দুস সালামের দোকানের সামনে বসলে কর্মা গ্রামের ইসাক আলীর পুত্র সাবেক ইউপি সদস্য আসকর আলী ও তার ভাই আক্কাস আলী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় রিক্সাযোগে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল ত্যাগ করার সময় বিবাদীরা চিৎকার করে বলতে থাকে আজকে বেঁচে গেলেও আরেকবার বাজারে আসলে পিটিয়ে লাশ করে দেওয়া হবে।
আসকর আলীর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, হত্যার হুমকী দেয়ার বিষয়টি ঠিক নয়। আব্দুল হাদীর কাছে সাড়ে ৬লাখ টাকা পাবো, আমি শুধু তার কাছে টাকা চাইছি এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগালী করেন।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, এবিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত কার্যক্রম চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১