আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ




নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গৌরীপুর গণসমাবেশ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২এপ্রিল/২০২২) ঐতিহাসিক শহিদ হারুণ পার্কে ‘গৌরীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই’ দাবিতে গণসমাবেশ করে সর্বস্তরের মানুষ। সমাবেশের বিদ্যুৎ বিভাগের অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট বন্ধের দাবি জানানো হয়।

বক্তৃরা বলেন, বর্তমান সরকার যখন বিদ্যুতে শতভাগ স্বয়ংসম্পূর্ণ। ঠিক সময়ে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জনগণের নিকট এ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গৌরীপুরে অসহনীয় লোডশেডিং দিচ্ছে। প্রতিদিন গড়ে ৭-৮ঘন্টা বিদ্যুৎ থাকে না এ শহরে। তারা বলেন, গায়েবী বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ভৌতিক বিদ্যুৎ বিলে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষার্থী ও গৌরীপুর হেল্পলাইনের এডমিন মোস্তাকিম আহমেদ। সঞ্চালনা করেন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহমুদ।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, বিএনসিসি গৌরীপুর সরকারী কলেজের সাবেক সিইও আল-ইমরান মুক্তা, আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোঃ মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ানুল হাসান ফাহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফতেখার খান প্রতিক, তারুণ্যের ময়মনসিংহ গৌরীপুর পৌর শাখার সভাপতি তাসাদদুল করিম, মেহেদি হাসান, মিঠুন আহমেদ, রনি মিয়া, কামরুল হাসান, তানভীর আহমেদ, প্রত্যয় হংস, সোহাগ মিয়া, সাকিব আহমেদ, শরীফুল ইসলাম শরীফ, আমিনুল মিজানুর রহমান দিদার, ব্যবসায়ী হারুন মিয়া, গৌরীপুর আইটি ব্যবসায়ী মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০