আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ




জেলা আ’লীগের কর্মসূচীতে চমক দেখালেন সোমনাথ সাহা

রোববার সকাল থেকে গৌরীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছুটে যায় সোমনাথ সাহার নেতৃত্বে নানা রঙের বর্ণের লেখায় যাত্রীবাহী বাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা সফল করতে তিনি ছিলেন সরব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে বিশাল কর্মীবাহিনী দিনরাত পরিশ্রমে ‘চমক দেখান’ ময়মনসিংহে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে তৈরি করছেন নিজস্ব বলয়।
উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থিত নেতাদের নিয়ে জনসভা সফল করতে ময়মনসিংহে বিশাল শোডাউন দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোমনাথ সাহা।
রোববার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জনসমাবেশ লোকারণ্য হয়ে উঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। গত ১৩ বছরে দেশের মানুষের ভাগ্য বদল করেছে। মানুষের মাথা পিছু আয় বেড়েছে, দেশে পদ্মা সেতু হচ্ছে নিজেদের টাকায়। বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর কন্যা শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আজ বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের মানুষের কাছে উদাহরণ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কবীর উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক শামীম, মমতাজ উদ্দিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১