আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৪:০১ অপরাহ্ণ




বিএনপি নেতাদের কালুরঘাট বেতারকেন্দ্রের যেতে বাধা

বিএনপির কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করতে যেতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার দুপুর একটার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকায় তাদের বাধা দেওয়া হয়। পরে সেখান থেকে তারা ফিরে যান।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

এদিকে রোববার সকাল থেকে বিএনপি নেতাদের কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়া ঠেকাতে বহদ্দারহাট ও চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্স এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর একটার দিকে নগরের দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে ফুল দিয়ে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন তারা। কিন্তু ২ নম্বর গেইটে পুলিশের বাধার মুখে পড়েন।

চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিলেন মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু দুঃখজনকভাবে পুলিশ যেতে দেয়নি।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, বিপ্লব উদ্যান ও পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কর্মসূচি ছিল। কালুরঘাট বেতার কেন্দ্রে কর্মসূচির বিষয়ে আমাদের আগে জানানো হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের সেখানে যেতে দেওয়া হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১