আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৩:৫৬ অপরাহ্ণ




ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান নামে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক চতুর্থ বর্ষের শিক্ষার্থীকে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পরিচয় দিয়ে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। আশিকের বিভাগ ও তার বন্ধুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিকুর রহমানের সঙ্গে একই বাসাতে থাকেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহসিন।

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমাদের বাসায় ডিবি পুলিশের কয়েকজন লোক আসে। ঢুকেই আমাদেরকে বলেন, ইলেকট্রিক ডিভাইসগুলো দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর তারা আমাদেরকে হ্যান্ডকাফ পরান। আশিক ভাইয়ের ফোন অনেকক্ষণ চেক করে তারা বলেন, আপনাদের পাশের বাসায় ঝামেলা হচ্ছে। কী ঝামেলা তা আর তারা বলেননি। এরপর তারা ভাইকে বললেন যে, তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যেতে হবে। ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। সমস্যা না হলে ছেড়ে দেবে। সঙ্গে পুলিশও ছিল, আনসারও ছিল।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট কো-অর্ডিনেটর ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আমরা মিন্টু রোডে ডিবির কার্যালয়ে যাই। কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কি না আমাদেরকে জানানো হয়নি। সেখানকার এক ডিবির সহকারী কমিশনারকে জিজ্ঞেস করি। তিনি বলেন যে, তিনি কিছু জানেন না। যদি কাউকে আটক করা হয় তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাছাড়া তাকে শাহবাগ বা লালবাগ থানায়ও নিয়ে যাওয়া হয়নি। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেলে কোথায় খোঁজ নিতে হয়, আমার জানা নাই। আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমি তার পরিবারকে কী বলব, শিক্ষার্থীদের কী বলব, কলিগদের কী বলব। আমি আবার ছুটিতে আছি।

এ বিষয়ে লালবাগ থানার ওসি এম এম মুর্শেদ বলেন, আশিকুর রহমান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়নি।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারও তার থানায়ও আশিককে নেওয়া হয়নি বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী  বলেন, বিষয়টি আমরা বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করছি। জানার পর পরবর্তী ব্যবস্থা আমরা নেব।

এদিকে আশিকুরের দ্রুত মুক্তি চেয়ে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করে্যর পাদদেশে মানববন্ধন করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০