আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২২, ৪:১৪ অপরাহ্ণ




পগবার বিশ্বজয়ের পদকটিও নিয়ে গেলো চোরের দল

গত সপ্তাহে দুঃস্বপ্নের মতো একটি দিন কাটিয়েছেন ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা। এক দল চোর এসে তার বাড়ি থেকে নিয়ে গেছে অনেক মূল্যবান জিনিসপত্র।

সেই চুরির তালিকা থেকে বাদ যায়নি বিশ্বকাপ জেতার পর পাওয়া মেডেলটিও। পগবা জানিয়েছেন, চোরের দল তার বাড়িতে ঢুকে অন্য সব জিনিসের পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাপজয়ী হিসেবে পাওয়া মেডেলটিও নিয়ে গেছে।

ঘটনার সময় পগবার দুই শিশু সন্তান এবং তাদের লালন-পালনের দায়িত্বে থাকা ন্যানি বাড়িতে ছিলেন। মূল্যবান জিনিসপত্র হারালেও, বাচ্চারা নিরাপদ থাকায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পগবা।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন পগবা। এছাড়া আসরজুড়েই সপ্রতিভ ছিলেন তিনি।

মেডেল চুরির ব্যাপারে তিনি বলেন, ‘ওরা আমার মায়ের অলঙ্কার নিয়ে গেছে, আমার চ্যাম্পিয়ন মেডেল নিয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম কারণ তখন আমার দুই বাচ্চা ও তাদের ন্যানী বাড়িতে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘সে (ন্যানী) সবকিছু বুঝতে পেরে আমার স্ত্রী এবং নিরাপত্তাকর্মীদের ফোন করে। পরে বাচ্চাদের নিয়ে একটি রুমে ঢুকে যায়। কয়েকদিন ধরে সে ধাতস্থ হতে পারেনি। বড় বিষয় হলো বাচ্চারা নিরাপদে আছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১