আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ




মা-সন্তান অসুস্থ, রাতে দেশে ফিরছেন সাকিব

বাংলাদেশ জাতীর দলের ক্রিকেটার সাকিব আল হাসান রাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন। তার মা, দুই সন্তান ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সেজন্য প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস  বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিবের শাশুড়ি ক্যান্সার আক্রান্ত হয়ে আগে থেকেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত ছেলে ইজাহ আল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে তার মা শিরিন রেজার হার্টে ইনফেকশন ধরা পড়ায় তিনিও হাসপাতালে। বড় মেয়ে আলাইনা হাসানও ঠাণ্ডা-জ্বরে ভুগছে।

জালাল ইউনূস বলেন, ‘অসুস্থ পরিবারের সদস্যদের পাশে থাকতে দেশে ফিরে আসতে হচ্ছে সাকিবের।’ এর আগে তিনি বলেছিলেন, ‘পারিবারিক বিষয়ে আমাদের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। সাকিব যদি মনে করে দেশে চলে আসতে পারবে।’

এর আগে বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার জানান, সাকিব নিয়মিতই দেশে যোগাযোগ রাখছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সে তৃতীয় ওয়ানডে খেলতে চায়। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। বোর্ডও তাকে ছুটি দিয়েছিল। পরে আবার প্রোটিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। খেলতে চেয়েছিলেন তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ। কিন্তু পারিবারিক কারণে ফিরে আসতে হচ্ছে তার। বাংলাদেশ আগামী বুধবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১