আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২২, ৯:১২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ ৬জন আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক পোষাককর্মী তার স্বামীকে হত্যা করে লাশ শশুর বাড়িতে নিয়ে আসলে নিহতের পরিবারের লোকজন লাশ বহনকারী এ্যাম্বুলেন্স ও নিহতের স্ত্রীসহ ৬জনকে আটক করে থানাকে অবহিত করলে পুলিশ তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসে।

জানা যায়, উপজেলা রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের মহিশাল বাড়ির মৃত মজিবুর রহমানের পুত্র দেলোয়ার (২২) বিয়ে করেন একই এলাকার গাঘড়া গোপালপুর গ্রামের হাজেরা বেগমকে। স্বামী-স্ত্রী উভয়েই গাজীপুরের কোনাবাড়ি কলেজ রোড ময়লা পুকুর এলাকায় বসবাস করে আসছিলেন। স্ত্রী হাজেরা একটি পোষাক কারখানায় কাজ করতেন ও স্বামী দেলোয়ার একই এলাকায় ভাংগারী ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ১৯মার্চ শনিবার রাত ১১টার দিকে ভিডিও কলে মায়ের সাথে কথা বলেন দেলোয়ার। ভোরে দেলোয়ার মারা যাওয়ার খবর শুনতে পেয়ে সঙ্গা হারিয়ে ফেলে তার মা, বাড়িতে শোকের মাতম চলে।

রোববার ১০টার দিকে এ্যাম্বুলেন্সে স্ত্রী লাশ নিয়ে স্বামীর বাড়িতে ফিরলে পরিবারের লোকজন অভিযোগ তুলেন দেলোয়ারকে হত্যা করে স্ত্রী তার লাশ নিয়ে আসে। এসময় বিক্ষোদ্ধ লোকজন তাদেরকে আটক করে পুলিশে খরবদেয়। ওসির নির্দেশে এস আই রেজাউল করিম নিহতের বাড়ি থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সসহ ৬জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন নিহতের স্ত্রী হাজেরা, নয়ন, হাসিম উদ্দিন, রমিজা, জাহানারা ও কাজল।
পুলিশের কাছে নিহতে স্ত্রী দাবী করেন, রাতে দেলোয়ার অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য আত্মীয়দের সহায়তায় গাজীপুর তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসলাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফড করলেও সেখানে নেয়নি। পরে রোববার সকালে লাশ নিয়ে বাড়িতে আসেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা থানা হাজতে রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১