আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ




গাজীপুর সিটি কাউন্সিলরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশটি গত ১৬ মার্চ তার কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, নুরুল ইসলাম জ্ঞাত আয়ের বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।

তার নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী পেশ করতে বলা হয়েছে। একইসঙ্গে দায়-দেনা, আয়ের উৎস ও সেসব অর্জনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদক আইন-২০০৪ এর ২৬(১) দ্বারা কাউন্সিলর নুরুল ইসলাম ও তার পোষ্যদের সম্পদের হিসাব চাওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করা হলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০