আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ২৪ দোকান আগুনে পুড়ে ভস্মিভূত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী রায়ের বাজারে ২৪টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বাজারের চুড়ি মহালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়ের চুড়ি মহালে কসমেটিক্স ও খেলনার পাইকারি দোকানে মালামাল ভর্তি থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ঘরের মালিক আবু সিদ্দিক জানান, রাত ১২টার কিছু আগে আগুন লাগার সংবাদ পাই। এসে দোকানের মালামাল বের করতে পারিনি। দোকানে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক জানান, ২৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বেশির ভাগ দোকানই পাইকারী ব্যবসায় নিয়োজিত ছিল। এসব ঘরে প্রায় ৩ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ থেকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু প্রায় তিন ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নেভানো হয়।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১