আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ




ময়মনসিংহে রবিদাস সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়ার রবি সম্প্রদায় খোদ সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। পৈত্রিক জমির আরএস এবং বিআরএস খতিয়ানভুক্ত জমি থেকে তাদেরকে উচ্ছেদের ষড়যন্ত্রের দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়। শনিবার সকালে গোপাল রবিদাস ও পারবতী রবিদাস ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

গংবাদ সম্মেলনে তারা দাবি করেন, নিয়মিত খাজনা পরিশোধ এবং দীর্ঘদিনের দখলীয় জমিতে তারা বংশগতভাবেই বসবাস করছেন। ঐ জমিতে তাদের পৈত্রিক সমাধী রয়েছে। আশ্রয়ন প্রকল্প নির্মাণের অজুহাতে তাদেরকে উচ্ছেদের চেষ্ঠা চলছে। ইতিমধ্যেই তাদের কতক জমি দখলে নেয়া হয়েছে। তারা আরো দাবি করেন, সরকারি খাস খতিায়ানের জায়গা রয়েছে ৪৬৩৬ দাগে। চর ঈশ্বরদিয়া ভুমি অফিসের দায়িত্বরতদের সহায়তায় ঐ দাগের জমি ছাড়িয়ে আমাদের পৈত্রিক জমিতে তারা গৃণ নির্মাণ করছে। তারা বলেন, বিআরএস খতিয়ান নং-১৪১৮, জেএল নং- ৭৮, দাগনং-৪৬৩৭ ও ৪৬৩৮ শ্রেনি বাড়ি, জমির পরিমাণ ৬৯ শতক। জমির মালিকানা দখলদার গোপাল রবিদাস, মন্টু রবিদাস, দুলাল রবিদাস, রামধর দাস, সন্টু রবিদাস। অভিযোগের মতে, ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের যোগসাজসে স্থানীয় কতিপয় লোকের সহায়তায় ঐ জমি থেকে গাছ কেটে চালা ঘর ভেঙ্গে দেয়্া হয়েছে। সম্পত্তি ও জানমাল রক্ষার জন্য ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মোকাদ্দমা নং-১১০৯/২০২১ মামলা করেছে এই রবিদাস পরিবার। সংবাদ সম্মেলনে এছাড়া সুমন রবিদাস, কল্পনা রবিদাস উপস্থিত ছিলেন। চর ঈশ্বরদিয়া ভুমি অফিসের উপ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ৪৬৩৬ দাগে ৪৮ শতক খাস জমি রয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, সদর ইউএনও, এসিল্যান্ডকে সাথে নিয়ে সরকারি সার্ভেয়ার দিয়ে খাস জমি কয়েকদফা পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। পরে সরকারি ভুমিতে আশ্রয়ণ প্রকল্পে অর্ধীনে ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে। সরকার কারো ব্যক্তিগত জমিতে গৃহ নির্মাণ করছে না।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০