আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৮, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবে অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারাকান্দার পংদারিকেল হাজীগঞ্জ এলাকা থেকে রবিবার রাতে তাকে আটক করে র‌্যাব। এ সময় গাজা পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃত গাজা ব্যবসায়ীর নাম মিলন মিয়া। সে নরসিংদী সদরের নাগারার হাটের হাশেম আলীর ছেলে।

র‌্যাব জানায়, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ দল সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে তারাকান্দার পংদারিকেল হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মিলন মিয়াকে আটক করে। আটককৃত মিলনের হেফাজত ১২টি পৃথক প্যাকেট পলিথিনে মোড়ানো ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। র‌্যাব আরো জানায়, মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ, মোবাইল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বরাত দিয়ে র‌্যাব আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা থেকে গাজা সংগ্রহ করে ময়মনসিংহের বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১