আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ১২:৩২ অপরাহ্ণ




ময়মনসিংহে কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম চলছে

একদিনে এক কোটি কোভিট ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহে গণটিকা প্রদান কার্যক্রম শনিবার সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রতিটি টিকা কেন্দ্রে টিকা গ্রহিতাদের উপচে পড়া ভীড় ছিল। স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন এই শ্লোগানে নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রতিটিতে গনটিকা কার্যক্রম চলে। এর আগে গণটিকা সঠিকভাবে বাস্তবায়নে সিটি মেয়র ইকরামুল হক টিটু নগরীতে মাইকিং ও প্রচারপত্র বিলি করেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানিয়েছেন জেলার ১৩ উপজেলার ৪৮০টি কেন্দ্রে এবং সিটি করপোরেশনে ৪৯টি কেন্দ্রে একযোগে গনটিকা প্রদান কার্যক্রম চলেছে। ময়মনসিংহ সিটি করপোরেশনে ১২ বছরের উর্ধ্বে ৬ লাখ ১২ হাজার মানুষের মধ্যে গনটিকা নিয়েছেন ৪ লাখ ৭২ হাজার মানুষ। টিকা নেয়ার হার ৭৫ শতাংশ, যার ফলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্য কমে এসেছে। দ্রুত শতভাগ টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণটিকায় জেলায় লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৮২ হাজার জনের মতো। ১২ বছরের উর্ধ্বে সকল বয়সী মানুষকে ফাইজার এবং সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন অফিস ও সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহে ৪৩ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। সিটি করপোরেশন এলাকায় ৭৫ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা গ্রহীতাদের শতভাগ টিকা দেয়ার লক্ষে গণটিকা কার্যক্রমের মূল লক্ষ্য। অপরদিকে ফুলবাড়ীয়া পৌরসভার কোভিট ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন করেন ফুলবাড়ীয়া পৌরসভা থেকে জনপ্রিয় মেয়র মোঃ গোলাম কিবরিয়া ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০