আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৯, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা শতাধিক বাড়ি ঘরে হামলা ভাংচুর অগ্নি সংযোগ লুটপাট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় প্রায় শতাধিক বাড়ি ঘরে হামলা ভাংচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়া, বড়হিত ইউনিয়নের নারায়নপুর, সরিষা ইউনিয়নের কাছিমপুর, মহশেপুর, মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া এলাকায় ওই সহিংস ঘটনা গুলো ঘটে।

উচাখিলা ইউনিয়নে বিজয়ী মেম্বার আবুল বাশার জানান, তিনি নৌকা প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে কাজ করায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থক ও পরাজিত মেম্বার মফিজুল হক ও ছাক্কুল মিলে তার বাড়ী ঘর সহ এলাকার প্রায় ৩০-৪০টি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা তার নিজের ১টি ও শফিকুল ইসলামের ১টি ঘরে অগ্নি সংযোগ করে। এসময় ২টি মোটর সাইকেল, ৪টি সেচ মটরে আগুন ধরিয়ে দেয়। নগদ টাকা ও স্বর্ণালংকার ও ৭টি গরু ২টি ছাগল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে ২টি গরুরও মৃত্যু হয় বলেও তিনি দাবি করেন। এ ঘটনার পর হামলাকারীদের ভয়ে শতাধিক বাড়ি ঘর এখন পুরুষ শূন্য। হামলায় বিজয়ী মেম্বার পক্ষের ৭জন ও প্রতিপক্ষের ৩জন আহত হয়। আহতরা হলেন বিজয়ী মেম্বারের ফজলুল হক (৫০), তফাজ্জল (৩৫), জাহিদ (১২), তৌহিদুল ইসলাম (৩৫), ফরহাদ (২২), আতিকুল (২০), রাকিব (১৬) ও প্রতিপক্ষের খোকন (৩৫), বাপ্পি (৩০), জনি (১৭)। এদের মাঝে গুরুতর আহত ফজলুল হক ও তফাজ্জল কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যপারে প্রতিপক্ষ নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করেছি মেম্বারদের সাথে আমার কোন বিরোধ নেই। বিজয়ী প্রার্থী বাশার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের ইন্ধনে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। তখন আমার পরিবারের লোকজন হামলাকারিদের ধাওয়া করে।

এদিকে সরিষা ইউনিয়নের কাছিমপুর গ্রামের বিজয়ী মেম্বর ফেরদৌসের সমর্থক আনোয়ার হোসেনের বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট করে প্ররাজিত প্রার্থী সৈয়দ নূর মোহাম্মদ সমর্তকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আনোয়ার হোসেন নামে একজন আহত হয়। অপরদিকে বড়হিত বিজয়ী মেম্বার মোহাম্মদ আলীর সমর্থকরা রগুনাথপুর গ্রামের বাচ্চু মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়। ৪জনকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়।
এব্যপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১