আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩০, ২০২২, ৮:০৪ অপরাহ্ণ




ময়মনসিংহে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি ) রাতে ময়মনসিংহ নগরীর মহারাজা রোডস্থ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভাপতি মিসেস কানিজ আহমার ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন আক্তার, ফারহানা ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, রায়হানুল ইসলাম, ফাল্গুনী নন্দী, মোঃ হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি সফিকুল ইসলাম সহ কোতোয়ালি ও ডিবি পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভাপতি মিসেস কানিজ আহমার বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি আরো বলেন, প্রচন্ড শীতে অসহায় ও ছিন্নমুলের মানুষজন করুন অবস্থায় রয়েছেন। শৈত্য প্রবাহ বাড়তে থাকায় এই সকল অসহায়দের দুর্ভোগ আরো বৃদ্ধি হচ্ছে। অসহায়দের দুর্ভোগ লাগবে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

উল্লেখ্য পুনাক ময়মনসিংহ গত ১৪ জানুয়ারি পুলিশ লাইন্সে কয়েক শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করে। পুনাক ময়মনসিংহ গত বছরেও একইভাবে কয়েকদফায় দেড় সহস্ত্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১