আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ




বাকৃবি শিক্ষক সমিতির ২৩ লাখ টাকার বাজেট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বাজেট সভা’২২ অনুষ্ঠিত হয়েছে।  শিক্ষক সমিতির এ বছর বিভিন্ন খাত থেকে আয় হিসেবে ১২ লাখ ১৮ হাজার ২৩০ টাকা ও ব্যয় হিসেবে ১১ লাখ ৯৮ হাজার টাকা ধরা হয়েছে।

সোমবার রাতে ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক. ড. মো. আব্দুস সালাম। এ সময় নতুন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশরাফুল হক নতুন বছরের বাজেট পেশ করেন।

কমিটির সব সদস্যের অনুমতিক্রমে প্রস্তাবিত বাজেট সভায় পাস করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির পরিচালনায় ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্তঃকলহ ভেদাভেদ সব ভুলে গিয়ে উন্নয়ন কাজে এগিয়ে আসতে হবে। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া সবাইকে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সব সংগঠন ও প্রশাসনের সঙ্গে কাজ করবে। অধিক গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও এগিয়ে নিতে হবে। প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে। সর্বোপরি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে সুনজর দিতে হবে।

বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ওই সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বাকৃবিতে শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম নিরঙ্কুশ জয়লাভ করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০