ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে পুত্রের মৃত্যু ও পিতা আহত হয়েছে।।
জানা গেছে.আজ শনিবার দুপুরে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আমসোলা গ্রামের তালুকদার বাড়ীর শাহজাহান তালুকদারের পূত্র রিফাত মিয়া(১৫) মর্টার লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
এ সময় পুত্র রিফাতকে উদ্ধার করতে গিয়ে পিতা শাহজাহান তালুকদার(৪৮) বিদ্যুৎ তায়িত হয়ে গুরুতর আহত হয়।
তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাকের আহমেদ বাবুল ঘটনা নিশ্চিত করে বলেন.অসাবধানতায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল।