আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ




শান্তর পর জয়ের অর্ধশতক

মাউন্ট মঙ্গাইনুয়েতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৭০ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ফলে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। শেষ তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কাটা দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩৫০ রানের আগে নিউজিল্যান্ডকে আটকে দেওয়া বিরাট অর্জন। কিউইদের কখনোই তাদের মাটিতে এতো কম রানে অলআউট করেনি বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে ক্রাইস্টচার্চে ৩৫৪ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। এদিকে শেষ ৫ বছরে অষ্টমবারের মতো ৩৫০ রানের নিচে অলআউট হলো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে গুড়িয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালো করে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দারুণভাবে সামলেছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে। তবে তৃতীয় পেসার ওয়াগনারকে সামলাতে বেগ হতে হয়েছে সাদমানকে। ফলাফল ভালো খেলতে থাকা সাদমান ওয়াগনারের শিকার হলেন। বাঁহাতি পেসারের ফুলটস বল অন সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন সাদমান। কিন্ত বল ব্যাটের ওপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় ওয়েগনারের হাতে। সামনে ঝাপিয়ে ক্যাচ নিয়ে সাদমানকে সাজঘরের পথ দেখান তিনি। ৫৫ বলে ২২ রান করে বিদায় নেন সাদমান।

৪৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পর উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম আউট হয়ে গেলেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও তিনে নামা নাজমুল হোসেন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৫ রান। শান্ত ৫৯ রানে ও জয় অপরাজিত আছেন ৫০ রানে।

প্রথম দিনের খেলায় ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কিউই ব্যাটম্যানরা। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন রাচিন রবিন্দ্রো। এরপর ৬ রান করে করেন টিম সাউদি ও কাইল জেমিসন। আর শূন্যরানে ফেরেন নেইল ওয়াগনার।

আগের দিন ৩২ রানে অপরাজিত হেনরি নিকোলস আজ থেমেছেন ৭৫ রানে। ১২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চারে সাজানো। আর ৯ রানে ট্রেন্ট বোল্ট অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এছাড়া মুমিনুল দুটি ও এবাদত হোসেন নেন একটি উইকেট।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টম ল্যাথাম, উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০