আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩০, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ




ময়মনসিংহ অমরাবতী নাট্য সমাজের ৩দিনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অমরাবতী নাট্য সমাজের আয়োজনে অমরাবতী মুক্ত মঞ্চে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অমরাবতী নাট্য সমাজের আয়োজনে আবার প্রাণে ফিরে পাচ্ছে বলে আলোচকরা জানান। মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী সঙ্গীতের পর আলোচনা সভা হয়। আলোচনা শেষে সমবেত নৃত্য ও নাটক “কোর্ট মার্শাল” পরিবেশন করবে অনসাম্বল থিয়েটার। রচনায় এস এম সোলায়মান ও নির্শেনায় আবুল মুনসুর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অমরাবতী নাট্য সমাজের সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম। আলোচনা করেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অমরাবতী নাট্য সমাজের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান মুকুল। এর সমবেত নৃত্য পরিবেশন করে শম্ভুগঞ্জের নবনাট্য সংঘ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমজাদ দোলন।
আলোচনা শেষে ২টি মনোমুগ্ধকর ২টি নাটক শুভঙ্কর চক্রবর্তী রচিত দিজু সূত্রধর এর নির্দেশনায় উদীচী চর আনন্দীপুর শাখা “মড়া” নাটকটি মঞ্চস্থ করে। সুদীপ রায় সুমন এর রচনায় ও নির্দেশনায় “আহারে সুন্দবন” নাটকটি পরিবেশন করে নব্য নাট্য সংঘ ।

অমরাবতী নাট্য সমাজের কোষাধ্যক্ষ এড, এমদাদুুল হক মিল্লাত জানান, দীর্ঘ ২০ বছর অমরাবতী মুক্ত মঞ্চে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সংগঠনের প্রাণ ফিরে এসেছে। এখন থেকে এই মুক্ত মঞ্চে যে কোন সংগঠন সাংস্কৃতিক বা নাটক মঞ্চস্থ করার সুযোগ পাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১