আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৩, ২০২১, ১:৩৮ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে দেড় ডজন অপরাধী গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেড় ডজন অপরাধীকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জন জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই অমিত হাসানের নেতৃত্বে একটি টীম বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে শাহাজাদা ওরফে শাহ ওরফে শাহ আলমকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই শুভ্র সাহার নেতৃত্বে একটি টীম বাঘমারা থেকে আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, আবুল কালাম আজাদ ওরফে কালু, মোঃ দুদু মিয়া ও হাফিজুল ইসলাম ওরফে হাবেন।

এসআই নিরুপম নাগ, এসআই টিটু সরকার, এসআই ফারুক আহম্মেদ, এসআই মেহেদী হাসান, এএসআই আমির হামজা, এএস্আই সোহেল রানা, এএসআই মোজাম্মেল হক, এএস্আই সুজন চন্দ্র এবং এএসআই(নিঃ)আল আমিন অভিযান পরিচালনা করিয়া সিআর সাজাপ্রাপ্ত পলাতক, সিআর ও জিআর পরোয়ানাভূক্ত ১৪ অপরাধীকে গ্রেফতার করে। তারা হলো, পায়স্তী তারাপুরের সেলিম মিয়া, জামাল উদ্দিন, সিকে ঘোষ রোডের মাসুদ করিম, কাশর জেল রোডের মোঃ আ্নােয়ার হোসেন, মীরকান্দার মোঃ জলিল চর কালিবাড়ির মোঃ জাফার ওরফে জাফর, কাশরের আলা উদ্দিন, চুকাইতলার মোঃ হাফিজুর রহমান ইমন, বয়ড়া বটতলা বাজারের স্বপন আহম্মেদ জয়, চর খরিচার আল আমিন হোসেন ও মোখলেছুর রহমান, বয়ড়ার ইন্দ্রজিত চন্দ্র পাল এবং কৃষ্টúুরের মোঃ রবিন। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি শাহ কামাল আকন্দ দাবি করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১